× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকি

ফাইনালে মুখোমুখি নৌ ও বিমান বাহিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:২২ পিএম

ফাইনালে মুখোমুখি নৌ ও বিমান বাহিনী

প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। শনিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালের প্রথমটিতে বাংলাদেশ নৌবাহিনী হকি খেলোয়াড় কল্যান ঐক্যকে ৪-১ গোলে পরাজিত করে। দ্বিতীয়তে বিকেএসপিকে ৫-২ গোলে হারিয়েছে বিমান বাহিনী। আগামীকাল সোমবার দুপুর আঢ়াইটায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। 

নৌ বাহিনীর আক্রমনাত্বক খেলার সামনে প্রথম দুই কোয়ার্টার লড়াই করলেও শেষ পর্যন্ত আর তাল সামলাতে পারেনি হকি খেলোয়াড় কল্যাণ। ১২ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি হকি খেলোয়াড় কল্যান ঐক্যর ডিফেন্সের বাধা টপকে দ্বীন ইসলামকে কাট ব্যাক করেন।  গোল পেস্টের সামনে তাকে অবৈধভাবে রূখে দেয়া হলে পেনাল্টি পায় নেী বাহিনী। আশরাফুল ইসলাম পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। 

৪০ মিনিটে  আমিরূল ইসলামের পেনাল্টি কর্নারে ম্যচে ফেরে হকি খেলোয়াড় কল্যান ঐক্য। তবে বিমান বাহিনী তাদের সেরাটা রেখে দিয়েছিল শেষ দুই কোয়ার্টারের জন্য। এ দুই কোয়ার্টারে আরও তিন গোল যোগ করে তারা। ৪৯ মিনিটে আশরাফুল আবারও ড্র্যাগে নৌ বাহিনীকে এগিয়ে দেন। এরপর ৫০ মিনিটে রোমান সরকার তৃতীয় এবং ৫৮ মিনিটে মাহবুব হোসেন চতুর্থ গোলে গোল দলকে পৌছে দেন ফাইনালে।

দ্বিতীয় সেমিফাইনালে বিমান বাহিনীর সামনে দাঁড়াতেই পারেনি বিকেএসপির তরূণরা। বিমান বাহিনীর পেনাল্টি কর্ণার মাস্টার সোহানুর রহমান সবুজ একাই পাঁচ গোল করে ঝড় তুলেছেন নীল টার্ফে। ২১, ২৭, ২৯, ৩১ ও ৪৩ মিনিটে গোলগুলো করেন তিনি। বিকেএসপির গোল দুটি আসে মেহেদি হাসান অভি ও হুজায়ফা হেসেনের স্টিক থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা