× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের টেস্ট একাদশে ফিরলেন বাবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৮ পিএম

বাবর আজম

বাবর আজম

সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট খেলতে নামছে পাকিস্তান। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে অতিথিরা। তবে টেস্ট মাঠে গড়ানোর এক দিন আগেই আজই একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিরতি দিয়ে পাকিস্তানের টেস্ট একাদশে ফিরেছেন বাবর আজম। তবে একাদশ থেকে ছিটকে পড়েছেন আব্দুল্লাহ শফিক। মূলত বাবরের প্রত্যাবর্তনের কারণে বাদ পড়েছেন শফিক। তার আগে স্কোয়াডে জায়গা পাননি শাহিন আফ্রিদি। বিশ্রামে পাঠানো হয়েছে এই পেসারকে। এই সুযোগে তারকা এ পেসার শুক্রবার ঢাকায় আসছেন বিপিএল খেলতে। 

বাবর দলে থাকায় শক্তি বেড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে। টপ অর্ডারে তার সঙ্গে রয়েছেন সাইয়ুম আইয়ুব ও শান মাসুদ। মিডল অর্ডারে থাকছেন রিজওয়ান ও সাউদ শাকিলরা। অলরাউন্ডার হিসেবে নৈপুণ্য ছড়ানোর দায়িত্ব বর্তেছে সালমান আলী আঘা ও আমের জামালের কাঁধে। পেস আক্রমণে ঝড় তুলবেন নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের একটিতে জিততে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তাই এই ম্যাচটি প্রোয়টিয়াদের কাছে মহাগুরুত্বপূর্ণ।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, সালমান আলী আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা