× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সান্তা ক্লজের দেশেই রোনালদোর বড়দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম

ফিনল্যান্ডে উৎসব আনন্দে বড়দিন উদযাপন করছেন রোনালদো— সংগৃহীত ছবি

ফিনল্যান্ডে উৎসব আনন্দে বড়দিন উদযাপন করছেন রোনালদো— সংগৃহীত ছবি

যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আনন্দে মেতেছিল গোটা দুনিয়া। দিনটাকে উৎযাপন করতে কেউ কেক কেটে, কেউ পরিবারের সঙ্গে ভ্রমণে গিয়ে আনন্দে মাতে। ক্রিশ্চিয়ানো রোনালদোও সেই তালিকায়। বড় দিন উপলক্ষ্যে স্বপরিবারে ছুটে গিয়েছিলেন সান্তা ক্লজের দেশ ফিনল্যান্ডে। বর্তমানে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে রয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সেই ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সিআর সেভেন।

ভিডিওতে দেখা যায়, রোনালদো ও তার পরিবার সাক্ষাৎকার নিচ্ছেন সান্তা ক্লজের। ভিডিওর শুরুতে রোনালদো বলেন, ‘আজ একটা বিশেষ এবং অন্যরকম দিন। আমরা সান্তা ক্লজের সঙ্গে দেখা করব।’ এরপর দেখা যায় অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে তাঁরা একটি বাড়িতে উপস্থিত হন। যেটি আলো দিয়ে সাজানো ছিল। সান্তাকে কাছে পেয়ে বেশ খুশি হন রোনালদোর সন্তানরা। দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। 

সান্তার পক্ষ থেকে উপহারও দেওয়া হয় তাদের। এরপর ভিডিওর শেষ দিকে ফ্যানদের বড়দিনের শুভেচ্ছা জানান রোনালদো, ‘আশা করব ২০২৫ এই বছরের মতো বা এর থেকে ভালো কাটবে। পরিবার, বন্ধুদের সঙ্গে এবং পেশাদারি পর্যায়েও।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্য একটি ভিডিওতে দেখা যায় রোনালদো খালি গায়ে নামছে কনকনে ঠান্ডা পানিতে। ৩৯ বছর বয়স হলেও যে সিআর সেভেন যে অনেক ফিট তা বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা