× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৯ পিএম

বর্ণবাদের অভিযোগে আটক হয়েছেন চারজন— সংগৃহীত ছবি

বর্ণবাদের অভিযোগে আটক হয়েছেন চারজন— সংগৃহীত ছবি

ব্রাজিলের সাও পাওলেতে বর্ণবাদের অভিযোগে আটক করা হয়েছে রিভার প্লেটের চার আর্জেন্টাইন নারী ফুটবলারকে। লেডিস কাপে গ্রেমিওর বিপক্ষে নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হয় ম্যাচটি। তবে ম্যাচে বর্ণবাদের অভিযোগে রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। বর্ণবাদী আচরণের প্রতিবাদে মাঠও ছেড়ে যান গ্রেমিও খেলোয়াড়রা।

এ ঘটনায় রিভার প্লেটের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট খেলোয়াড়ও ছিল না আর্জেন্টাইন ক্লাবটির। এরপরই আটক করা হয় সেই চার নারী ফুটবলারকে। আটককৃত সেই নারী ফুটবলাররা হলেন— কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো ও মিলাগরোস দিয়াজ।

আটক হওয়ার পর থেকেই আলোচনা কেন্দ্রে এই চার নারী ফুটবলার। গতকাল সোমবার এই চারজনকে আটকে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। এ বিষয়ে সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তারা আর্জেন্টাইন নারী ফুটবলারদের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতেই আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পরে টুর্নামেন্ট কমিটি কঠোর পদক্ষেপ নিয়েছে। রিভার প্লেট দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার এবং আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কমিটির বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টের ভাবমূর্তি রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিভার প্লেট ক্লাব এক বিবৃতিতে খেলোয়াড়দের বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা