× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে সিরিজ

গজনফরের ফাইফার, সিরিজ জিতল আফগানিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ০০:২৬ এএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:০৩ এএম

এএম গজনফর নিয়েছেন ৫ উইকেট

এএম গজনফর নিয়েছেন ৫ উইকেট

ফের ধসে পড়ল জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ। এবার আফ্রিকার দলটিকে উড়িয়ে দিলেন এএম গজনফর একাই। তার সঙ্গে দাপুটে বোলিং করলেন রশিদ খান। দুই স্পিনারের জাদুতে প্রতিপক্ষকে ছোট্ট সংগ্রহে থামিয়ে দিয়ে অনায়াস এক জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান।

হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার আফগানরা জিতেছে ৮ উইকেটে। গজনফর ও রশিদের স্পিনবিষে নীল হয়ে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১২৭ রানে। জবাবে ১৩৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যান সফরকারীরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছিল। এরপর টানা দুই জয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিল আফগানিস্তান।

স্পিন ভেলকিতে ৩৩ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন গজনফর। ১০ ওয়ানডে খেলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেলেন ফাইফারের দেখা। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হন তিনি। ৩৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তারকা লেগ স্পিনার রশিদ।

ব্যাটিং বিপর্যয় সামলে কোনোমতে জিম্বাবুয়ের পুঁজি ১০০ ছাড়িয়ে যায় শন উইলিয়ামসের কল্যাণে। তার ব্যাট থেকে ৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে আসে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। দলীয় স্কোরে ১৫ রানও যোগ করতে পারেননি অন্য কোনো ব্যাটার।

লক্ষ্য তাড়ায় আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল ২ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৫২ রানের চমৎকার এক ইনিংস খেলেন। আগের ম্যাচের এ সেঞ্চুরিয়ান পেয়ে যান সিরিজ-সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ১২৭, ৩০.১ ওভার (কারান ১২, উইলিয়ামস ৬০, রাজা ১৩, এনগারাভা ১০; গজনফর ৫/৩৩ ও রশিদ ৩/৩৮)।

আফগানিস্তান : ১৩১/২, ২৬.৫ ওভার (সেদিকউল্লাহ ৫২, মালিক ২৯, রেহমাত ১৭*, শহীদি ২০*; এনগারাভা ১/৩২ ও গুয়ান্ডা ১/২৭)।

ফল : আফগানিস্তান ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : এএম গজনফর।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ তে জয়ী আফগানিস্তান।

সিরিজ-সেরা : সেদিকউল্লাহ আতাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা