প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ০৩:৩০ এএম
লিওনেল মেসিদের কোপা আমেরিকার শিরোপা জয়ের নিয়ে উল্লাস
ফিফা র্যাঙ্কিংয়ে সবার ওপরে থেকে টানা দ্বিতীয় বছর শেষ করল আর্জেন্টিনা। বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে কোপা আমেরিকা জয়ী লিওনেল স্কালোনির জন্মভূমি শীর্ষে অবস্থান করছে। খুব বেশি পরিবর্তন আসেনি এবারের র্যাঙ্কিংয়ে। শীর্ষ দশেও নেই কোনো পরিবর্তন।
২০২২ কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ২০২৩ সালের ৬ এপ্রিল র্যাঙ্কিংয়ে নম্বর ওয়ান হয়। এরপর থেকে টানা ২০ মাস সেই রাজত্ব ধরে রেখেছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। সর্বশেষ হালনাগাদকৃত ফিফা ঘোষিত র্যাঙ্কিং বলছে, আর্জেন্টিনা টানা ৬২৪ দিন ফুটবলের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বছর শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৩৬ দিনে।
ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে লম্বা সময় ধরে এক নম্বরে থাকার রেকর্ড রয়েছে ব্রাজিলের। শীর্ষ দুটি রেকর্ডই রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দখলে। ২০ জুলাই ১৯৯৪ থেকে ১৫ মে ২০০১ সময়কালে ২৪৯১ দিন র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল সেলেসাওরা। ৩ জুলাই, ২০০২ থেকে ১৭ জানুয়ারি, ২০০৭ পর্যন্ত তাদের এই র্যাঙ্কিং দাপট ছিল ১৬৫৯ দিন।
ইউরো জয়ী স্পেন আছে তিনে। দুইয়ে আছে দিদিয়ের দেশমের ফ্রান্স। ইউরোর গত আসরের রানার্সআপ ইংল্যান্ড চতুর্থ স্থানে ও প্রচণ্ড খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া সময় পার করা ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। পরের পঞ্চম স্থানে রয়েছে পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
শীর্ষ দশের পরেই রয়েছে উরুগুয়ে ও কলম্বিয়া। আগের মতোই ১৮৫ নম্বরে আছে বাংলাদেশ। ফিফা জানিয়েছে, পরবর্তী বিশ্ব র্যাঙ্কিং প্রকাশিত হবে ২০২৪ সালের এপ্রিল মাসে।