× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার বিসিবির বছরের শেষ বোর্ড মিটিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ২১:০৫ পিএম

শনিবার বিসিবির বছরের শেষ বোর্ড মিটিং

দেশের ক্রিকেটে এখন পুরোদমে ব্যস্ততা চলছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সদ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে। মালয়েশিয়ায় অনূর্ধ্ব ১৯ নারী দল খেলছে এশিয়া কাপ। সিলেটে চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এরই মধ্যেই চলতি বছরের শেষ বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শনিবার বিকেল ৩টায় শুরু হবে এই বোর্ড মিটিং।

জানা গেছে, ফারুক আহমেদের সভাপতিত্বে বছরের শেষ বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ আসন্ন বিপিএল। টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বোর্ড মিটিংয়ে বিশদ আলোচনা হবে। বর্তমানে চলমান জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণ নিয়েও আলোচনা হবে। টুর্নামেন্টের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হতে পারে। আলোচনা হতে পারে অধিনায়কত্ব ইস্যু নিয়েও।

সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধেই উঠতে পারে গুরুদায়িত্ব। যদিও এই বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। এছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও এখনো বিস্তারিত জানা যায়নি। কবে নাগাদ ঘোষণা হতে পারে সেটিও অনিশ্চিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা