× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বছর পর আফগানিস্তান টেস্ট দলে রশিদ খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১০:৫৪ এএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:২৯ এএম

চার বছর পর আফগানিস্তান টেস্ট দলে রশিদ খান

প্রায় চার বছর পর আফগানিস্তানের টেস্ট দলে ফিরেছেন রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল টেস্ট দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২৬ ডিসেম্বর শুরু হবে।

পিঠের ইনজুরির কারণে নিজ দেশের সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোয় খেলতে পারেননি রশিদ। চলতি বছরের শুরুতে তার অস্ত্রোপচার করাতে হয়েছিল।

সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে এ সময়ের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখেন। এবার ফিরছেন সাদা পোশাকের ক্রিকেটেও।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য বাঁ হাতি টপ অর্ডার ব্যাটার সাদিকুল্লাহ আতাল প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। লাল বলের ক্রিকেটে আফগানদের নেতৃত্ব দেবেন হাশমতুল্লাহ শাহিদি।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখাইল, আসফার জাজাই, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ আতাল, আবদুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতুল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রেহমান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমদ আফগান, নাভিদ জারদান এবং ফরিদ আহমদ মালিক।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা