× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুনিয়র হকিতে সান্ত্বনার জয় মেয়েদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম

জুনিয়র হকিতে সান্ত্বনার জয় মেয়েদের

বয়সভিত্তিক এশিয়ান কাপ হকি থেতে দারুণ সাফল্য বয়ে এনেছে ছেলেরা। পঞ্চম স্থান অর্জন করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ হকি দল। তবে নারী দলটি প্রত্যাশা পুরণ করতে পারেনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ নারী হকিতে ১০ দলের মধ্যে নবম হয়েছে মেয়েরা। ওমানের মাসকাটে আজ শনিবার নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ৪টি গোল করে আইরিন রিয়া হয়েছেন ম্যাচসেরা। একটি করে গোল করেছেন ফাতেমা, অর্পিতা পাল, সোনিয়া ও নাদিরা। টুর্নামেন্টে এটিই বাংলাদেশের একমাত্র জয়।

গ্রুপ পর্যায়ে ৪ ম্যাচেই হারে বাংলাদেশ নারী হকি দল। চীনের কাছে ১৯-০ গোলে হার দিয়ে শুরু। এরপর দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হার ১৩-১ গোলে। থাাইল্যান্ডের কাছে ২-১ ও মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হার। প্রথম চার ম্যাচে মোট ৪০ গোল হজম করেছে বাংলাদেশ।

দেশ ছাড়ার আগে লক্ষ্যটা বেশ বড়ই ছিল বাংলাদেশের। সেরা পাঁচে থেকে বিশ্বকাপে ওঠার স্বপ্নের কথা বলেছিলেন কোচ জাহিদ হোসেন ও অধিনায়ক অর্পিতা পাল। কিন্তু সে লক্ষ্য পুরণ করতে ব্যর্থ হয়ে জুনিয়র নারী হকি দল। বাংলাদেশের মেয়েরা এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলেছেন এই প্রথম। বেশির ভাগ খেলোয়াড়ের বয়স ১৫-১৬। তবে এই মেয়েরাই গত জুনে এশিয়ান হকি ফেডারেশন কাপে রানার্সআপ হয়ে বাংলাদেশকে প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত পর্বে ওঠান। এশিয়ান হকি ফেডারেশন কাপ আর এশিয়া কাপের মধ্যে যে বিস্তর পার্থক্য, সেটা মাসকাটে গিয়ে বুঝলেন মেয়েরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা