× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর বিশ্বাস, বিশ্বকাপ আয়োজনে ইতিহাস গড়বে সৌদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ২০:০৮ পিএম

সৌদি আরব ও তাদের ফুটবলের ভূয়সী প্রশংসা করেছেন রোনালদো। তার মতে স্বরণকালের সবচেয়ে দারুণ বিশ্বকাপ বসবে মধ্যপ্রাচের দেশটিতে— সংগৃহীত ছবি

সৌদি আরব ও তাদের ফুটবলের ভূয়সী প্রশংসা করেছেন রোনালদো। তার মতে স্বরণকালের সবচেয়ে দারুণ বিশ্বকাপ বসবে মধ্যপ্রাচের দেশটিতে— সংগৃহীত ছবি

২০২৬ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ বসবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। পরবর্তী দুই বিশ্বকাপ অর্থাৎ ২০৩০ এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আসর কোথায় বসবে সেটিও দুদিন আগে জানিয়ে দিয়েছে ফিফা। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে সৌদি আরব। পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতে, সৌদির টুর্নামেন্ট হবে এখন পর্যন্ত সেরা বিশ্বকাপ।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় রোনালদো খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। মধ্য প্রাচে আসার পর থেকেই সৌদি ফুটবলের প্রশংসা করছেন তিনি। গতকাল এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এটা চমৎকার! এখানে অবকাঠামো, স্টেডিয়াম এবং দর্শকদের জন্য ব্যবস্থা সবকিছুই দারুণ। আমি যা দেখেছি, তাতে আমি আরও বেশি নিশ্চিত যে ২০৩৪ হবে ইতিহাসের সেরা বিশ্বকাপ।’

রোনালদোর মতে, সৌদিতে বসা বিশ্বকাপই হবে সর্বকালের সেরা বিশ্বকাপ। সিআরসেভেনের ভাষ্য, ‘আজ যাদের সঙ্গে খেলছি, তাদের মধ্যে এক বা দুজন ভবিষ্যতে বিশ্বকাপে খেলবে। আমি বিশ্বাস করি, তারা ভালোভাবে বেড়ে উঠবে, বিশেষ করে নারী ফুটবলও অনেক ভালোভাবে এগোবে। আমাদের সবাইকে একসঙ্গে বেড়ে উঠতে হবে, শুধু ফুটবলে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং আমি তাদের কঠোর পরিশ্রম করতে, বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করব।’

সৌদির ফুটবল দ্রুত এগোচ্ছে জানিয়ে রোনালদো বলেন, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা