× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ মাস আগেই শেষ টিকিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ২০:০৮ পিএম

৭ মাস আগেই শেষ টিকিট

টি-টেন ও টি-টোয়েন্টির যুগে রঙ হারাচ্ছে ওয়ানডে-টেস্ট। তবে নিরেট ক্রিকেটপ্রেমীরা এখনও অভিজাত ফরম্যাট টেস্টে খুঁজে পান নান্দনিকতা। আগামী বছরের জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড-ভারত। সেই সিরিজ ঘিরে এখন থেকেই উন্মাদনা। মজার বিষয় হচ্ছে, সাত মাস আগেই শেষ হয়ে গেছে বার্মিংহ্যামে অনুষ্ঠিতব্য টেস্টের টিকিট।

আগামী বছরের শুরুতে ভারত সফর করবে ইংল্যান্ড। জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে দুই দল পাতৌদি ট্রফির অধীনে টেস্ট সিরিজ খেলবে। যা ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক পরেই শুরু হবে। কিন্তু ইতোমধ্যেই বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি হয়ে গেছে।

বার্হিংহ্যাম টেস্টের টিকিটের দাম নির্ধারিত করা হয় ২৫ পাউন্ড থেকে ২৯৯ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮০০ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা। ১৬ বছরের কম বয়সিদের জন্য টিকিটের দাম ১০ পাউন্ড।

বর্ডার-গাভাস্কার ট্রফি ঘিরেও বেশ উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্টের প্রথম ৩ দিনের টিকিট আগেই বিক্রি হয়ে যায়। অ্যাশেজ টেস্টের প্রথম ৪ দিনের টিকিটও শেষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা