× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৪ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম

স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে

অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার দিবারাত্রি টেস্ট চলাকালীন মোহাম্মদ সিরাজ ও ট্রেভিস হেডের বিবাদ ঘিরে বিতর্ক হয়েছিল। এবার ফিরল বল বিকৃতির স্মৃতি। ভারতের এক সমর্থককে অ্যাডিলেড স্টেডিয়াম থেকে বের করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

দিবারাত্রি টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে থাকা এক ভারতীয় সমর্থক একটি স্যান্ডপেপার বের করে অস্ট্রেলিয়ার দর্শকদের দেখাচ্ছিলেন। ছ’বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতর অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ক্রিকেটারকে শাস্তি পেতে হয়েছিল সেবার। সেই ঘটনার কথা মনে করিয়ে দিতে চেয়েছিলেন ওই সমর্থক। কিন্তু অস্ট্রেলিয়ার সমর্থকেরা বিষয়টি ভালোভাবে নেননি।

স্টেডিয়ামে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করেন অসি সমর্থকেরা। নিরাপত্তারক্ষীরা ওই ভারতীয় সমর্থককে ধরে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান। যাওয়ার সময়ও একটি হলুদ রঙের স্যান্ডপেপার বের করে অসি সমর্থকদের দেখাতে থাকেন ওই ব্যক্তি। সেই সময় দেখা যায়, অনেক ভারতীয় সমর্থক তার সমর্থনে চিৎকার করছেন। পাল্টা অস্ট্রেলিয়ার সমর্থকদেরও বিদ্রুপ করতে শোনা যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা