× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইকির সঙ্গে ব্রাজিলের চুক্তি নবায়ন, বছরে মিলবে ১২০০ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৯ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫:২১ পিএম

নাইকির সঙ্গে ১২ বছরের চুক্তি করেছে ব্রাজিল

নাইকির সঙ্গে ১২ বছরের চুক্তি করেছে ব্রাজিল

নাইকির সঙ্গে চুক্তি নবায়ন করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির সঙ্গে সেলেসাওরা নতুন চুক্তি করেছে ১২ বছরের জন্য। তার মানে ব্রাজিলের সঙ্গে নাইকি চুক্তিবদ্ধ থাকবে ২০৩৮ সাল পর্যন্ত। পুরনো চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যেত ২০২৬ সালে। তার আগেই চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল ব্রাজিল।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বছরে ১০ কোটি ডলার মূল্যে নতুন চুক্তি করেছে ব্রাজিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০০ কোটি টাকা। সঙ্গে ব্রাজিলের জার্সি বিক্রির আয় থেকেও অর্থ পাবে তারা। এই শর্ত আগের চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল না। নতুন চুক্তির পর প্রথমবারের মতো লাইসেন্স করা পণ্য বিক্রি ও বিশ্বজুড়ে অনুমোদিত দোকান চালুর অনুমতি দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

নতুন চুক্তি নিয়ে সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ বলেন, ‘এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকেই তুলে ধরছে। এটা ফুটবলের সবচেয়ে দীর্ঘ এবং সফল পার্টনারশিপগুলোর একটি। একসঙ্গে আমরা ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদযাপন চালিয়ে যাব এবং জোগো বনিতোর ঐতিহ্যকে ধরে রাখব।’

ব্রাজিলের সঙ্গে নাইকি প্রথম চুক্তি স্বাক্ষর করে ১৯৯৬ সালে। এ চুক্তি নিয়ে নাইকির লাতিন আমেরিকা অঞ্চলের সহসভাপতি ডং বাওয়েল বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে আমাদের পুরোনো প্রতিশ্রুতি আরও শক্তিশালী হলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা