× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউ'র হতাশার রাতে রিয়ালের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১২:৪৬ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮ পিএম

ম্যানইউ'র হতাশার রাতে রিয়ালের জয়

লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দলের অপ্রত্যাশিত পারফরম্যান্সে হতাশায় ভোগে লস ব্লাঙ্কোসরা। তবে জিরানার বিপক্ষে বড় জয়ে কাতালুনিয়াদের সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। আর ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হারের বৃত্তে ঢুকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিকদের হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। 

শনিবার রাতে জিরোনার বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে। বাকি দুই গোল করেছেন জুড বেলিংহ্যাম ও আর্দা গুলের। দিনের আরেক ম্যাচে বার্সেলোনা রিয়াল বেতিসের সঙ্গে ড্র করায় সুবিধা পেয়েছে রিয়াল। লা লিগায় পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে বার্সেলোনা। তবে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট দুই নম্বরে রিয়াল।

ম্যাচঘড়ির ৩৬ মিনিটে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান গুলের। ৬২ মিনিটে জিরোনার জালে শেষ পেরেক ঠুকে দেন এমবাপে।দ্বিতীয়ার্ধ্বে আর কোনো গোলের দেখা মিলেনি।

এদিন ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩০ বছর পর প্রথম জয় পেল নটিংহ্যাম। নিকোলা মিলেনকোভিকের গোলে ম্যাচঘড়ির দুই মিনিটে লিড নেয় অতিথিরা। ১৮ মিনিটে দলকে সমতায় ফেরান রাসমাস হজলুন্দ।  দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিট পার না হতেই ফের লিড নেয় নটিংহ্যাম। ৪৭ মিনিটে সফরকারীদের হয়ে গোল করেন গিবস হোয়াইট। ৫৪ মিনিটে আবারও গোল করে নটিংহ্যাম। গ্রিবস হোয়াইটের ক্রসে গোল করেন ক্রিস উড। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৬১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে ম্যানইউ। 

একই রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের চতুর্থ স্থানে আছে সিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা