× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েলিংটন টেস্ট

হ্যাটট্রিকে অ্যাটকিনসনের ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬ পিএম

হ্যাটট্রিকে অ্যাটকিনসনের ইতিহাস

নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হয়েছে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ১৯৩০ সালে যাত্রা শুরু করা এই ভেন্যুর টেস্ট বিশ্বে অবস্থান অষ্টম। কিন্তু এত বছরেও একটি হ্যাটট্রিক ছিল না এখানে। সেই অপূর্ণতা এবার ঘুচিয়ে দিলেন গাস অ্যাটকিনসন। ওয়েলিংটনে স্বাগতিক দর্শকদের অবশ্য আক্ষেপ থাকতে পারে। অনেক ইতিহাসের স্বাক্ষী এই মাঠের প্রথম হ্যাটট্রিক হলো যে স্বাগতিকদের বিপক্ষেই! কিউইদের বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় দিনের সকালে হ্যাটট্রিক উপহার দিলেন ২৬ বর্ষী এই ইংলিশ পেসার।

শনিবার ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু অ্যাটকিনসন-বাইডেন কার্সের বোলিং তোপে স্বাগতিকরা গুটিয়ে যায় ১২৫ রানেই। সকালের সেশনেই নিউজিল্যান্ডের শেষ তিন উইকেট টানা তিন বলে নিয়ে ইতিহাসে নাম লেখান ডানহাতি পেসার অ্যাটকিনসন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড দিনশেষে ৫ উইকেটে তুলেছে ৩৭৮ রান। তারা এখন এগিয়ে আছে ৫৩৩ রানে। 

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে হ্যাটট্রিক হলো এই নিয়ে ৪৭টি। ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করা ১৫তম বোলার অ্যাটকিনসন। সবশেষটি ছিল ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মইন আলির। অবিশ্বাস্যভাবে, নিউজিল্যান্ডে এটি মাত্র তৃতীয় হ্যাটট্রিক এবং আগের দুজনও ইংলিশ বোলার। ১৯৩০ সালে ক্রাইসটচার্চে হ্যাটট্রিক করেছিলেন মরিস অ্যালম ও ২০০৮ সালে হ্যামিল্টনে করেন বাঁহাতি পেসার রায়ান সাইডবটম।

সে তালিকায় এবার যুক্ত হলো অ্যাটকিসনের নাম। টেস্ট ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই তার দুর্দান্ত সাফল্যে নতুন অধ্যায় যোগ হলো এতে। তার দশম টেস্ট চলছে এটি, উইকেট হলো ৪৭টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা