× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোহীন ম্যাচে আল নাসরের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম

রোনালদোহীন ম্যাচে আল নাসরের হার

পাঁচ ম্যাচে চার জয়ে শেষ ষোলো আগেই নিশ্চিত হয়েছে আল নাসরের। ফলে এএফসি চ্যাম্পিয়নস লিগে সোমবারের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামে সাবেক চ্যাম্পিয়নরা। পর্তুগিজ তারকাবিহীন ম্যাচে সুবিধা করতে পারেনি নাসর। ঘরের মাঠ আল আওয়াল পার্কে আল সাদের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে আল নাসর। সব জায়গাতেই এগিয়ে ছিল সৌদি ক্লাবটি। দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫৩ মিনিটে আকরাম আফিফ দলকে লিড এনে দেন। ক্রিস্তো গনসালেসের দূরপাল্লার পাস মধ্যমাঠের একটু সামনে পান আকরাম। সেখান থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে অনেকটা দৌড়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে আল নাসর গোলকিপারকে পরাস্ত করেন কাতারের এ স্ট্রাইকার।

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নাসর। বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ৮০ মিনিটে আল নাসর উইঙ্গার ওয়েসলের ক্রস সাদের ডিফেন্ডার রোমাইন সেইসের গায়ে লেগে আশ্রয় নেয় কাতারের ক্লাবটির জালে।

নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় সাদ। স্পটকিক থেকে জালে বল জড়িয়ে সাদের জয় নিশ্চিত করেন অ্যাডাম ওনাস।

এদিন গ্যালারিতে বসে খেলা দেখেছেন রোনালদো। পর্তুগিজ উইঙ্গার বিশ্রাম পেলেও দলের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন মা আর বান্ধবীকে সঙ্গে নিয়ে। দলের ব্যর্থতার নিশ্চিত শেষ সময়টা বিরক্তিতে কেটেছে রোনালদোর।

এ হারে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপের তৃতীয় স্থানে নাসর। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তালিকার চারে আল সাদ। এএফসি চ্যাম্পিয়নস লিগে দুই গ্রুপে থাকা ১২টি করে দলের মধ্যে সেরা আট দল করে জায়গা করে নেবে শেষ ষোলোতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা