× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি সভাপতি বললেন

‘সাকিবকেই সব সমস্যার সমাধান করতে হবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৩ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪ পিএম

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ২০২৪-২৫ বিপিএলের মাসকাট উন্মোচন হয়েছে।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ২০২৪-২৫ বিপিএলের মাসকাট উন্মোচন হয়েছে।

টানা সূচিতে দম ফেলারই সময় পাচ্ছে না বাংলাদেশ দল। কিন্তু টাইগারদের জার্সিতে দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে। কানপুরে ভারতের টেস্টের পর দলের বাইরে থাকা বাহাতি এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারে কি স্থায়ীভাবে ফুলস্টপ পড়ে গেল কি না, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।

টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানো সাকিব ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হচ্ছে না বলেই খবর বেরিয়েছে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব খেলবেন কি না সেই বিষয়েও সদুত্তর পাওয়া যায়নি। 

আজ রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ২০২৪-২৫ বিপিএলের মাসকাট উন্মোচন হয়েছে। ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে উত্তর দিতে হয়েছে সাকিব প্রসঙ্গেও। ফারুকের মতে, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে বিসিবি কোনোভাবেই সম্পৃক্ত নয়, স্বয়ং সাকিবকে সব সমস্যার সমাধান করতে হবে। 

সাকিব না থাকলে বিপিএলের গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমি খুব একটা উত্তর দিতে পারি না। এ ব্যাপারে আপনি যদি বারবার প্রশ্ন করেন, তাতে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক। তার (সাকিব) ব্যাপারটা আসলে পুরোপুরি মানে যে কারণে সে দেশে আসতে পারছে না, এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এটার উত্তর দেওয়াও আমার জন্য সহজ না। এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছেন, তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

গত ২৬ সেপ্টেম্বর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। সেই চ্যাম্পিয়নস ট্রফি শুরুর সময়ও ঘনিয়ে আসছে। ফারুক জানালেন, চ্যাম্পিয়নস ট্রফির পরিকল্পনায় সাকিবের থাকার কথাও,‘আমাদের (চ্যাম্পিয়নস ট্রফি) তালিকায় সে (সাকিব) আছে। আমরা আশা করি সে যেভাবে চাচ্ছে, এটার সমাধান যদি হয় তাহলে আমি এখনো বিশ্বাস করি সাকিব জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে। তবে সে যে দেশের বাইরে থেকে এভাবে টুর্নামেন্টগুলো খেলবে, মানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের জন্য খেলা তো এক কথা নয়।’

সাকিব যে একেবারে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন, তা নয়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে খেলছেন আবুধাবি টি-টেনে বাংলা টাইগার্সের হয়ে। কিন্তু জাতীয় দলের ক্রিকেট সেটাপে যেহেতু সাকিব অনেক দিন নেই, সেটা তাঁর জন্য একটু কঠিন হবে বলে মনে করছেন ফারুক। বিসিবি সভাপতি বলেন,‘একটা প্রস্তুতির দরকার হয়, দলের সঙ্গে প্রস্তুতিও নিতে হয়।তবে এটা যেহেতু করতে পারছে না, আমার মতে খুব একটা মানসিক অবস্থায় নেই দেশের জন্য খেলতে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা তার ওপর ছেড়ে দিয়েছি যে সে কী চিন্তা করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা