× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদো জাদুতে আল হিলালকে টপকে গেল আল নাসর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৪:২৪ পিএম

রোনালদো জাদুতে আল হিলালকে টপকে গেল আল নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল গারাফাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুর্দান্ত জয়ে এশিয়া মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বি-গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে গেছে আল নাসর। পেছনে ফেলেছে সৌদি প্রো লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

সোমবার রাতে কাতারের আল বায়াত স্টেডিয়ামে কিছুতেই কিছু হচ্ছিলো না। প্রথমার্ধে হতাশ হতে হয়েছে রোনালদোকে। বিরতিতে যেতে গোলশূন্য থেকেই। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আল নাসর। খেলায় বৈচিত্র্য এনে ধার বাড়াতে থাকে। যে কারণে গোল পেতেও বেশি দেরি করতে হয়নি আল নাসরকে। এক মিনিট পরই দুর্দান্ত গোল করেন রোনালদো।

সুলতান আল ঘানামের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোলটি করেন রোনালদো। এতে আল নাসর এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ৫৮ মিনিটে অ্যাঞ্জেলো গাব্রিয়েলের গোলে ব্যবধান দ্বিগুণ করে সৌদি প্রো লিগের ক্লাবটি।

৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। পর্তুগিজ তারকার গোলে ব্যবধান ৩-০ করে আল নাসর। সিআরসেভেনকে অ্যাসিস্ট করেন অ্যাঞ্জেলো।

৭৫ মিনিটে গারাফার হয়ে সান্ত্বনার গোল করেন হোসেলু। এতে কাতারের ক্লাবটি ব্যবধান কমিয়ে ৩-১ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় নিয়েই দেশে ফেরত আসে আল নাসর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা