× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ রানে অলআউট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১২:৫৭ পিএম

৭ রানে অলআউট

এমন অদ্ভুতুড়ে ঘটনা কেবল পাড়ার ক্রিকেটেই ঘটে! কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেও যে আকাশ-পাতাল ঘটনার সাক্ষী হতে পারে তা নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে দেখা গেল। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার দেওয়া ২৭১ রানের জবাবে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরিকোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। 

গতকাল নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে দুই ওপেনার সেলিম সালাউ (১১২) ও সুলাইমন রানসিউয়ির (৫০) রানে  ভর করে ২৭১ রান তোলে স্বাগতিক দল। 

আইভরিকোস্ট ব্যাটিংয়ে নামলে চিত্র বদলে যায়।  প্রথম ওভারের এক উইকেটের বিনিময়ে দলটির স্কোরবোর্ডে জমা পড়ে ৪ রান। এর পরই ধস নামে। পরের ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা