× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হাসপাতালে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ২৩:৩৭ পিএম

জাকারিয়া পিন্টু

জাকারিয়া পিন্টু

জাকারিয়া পিন্টু ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক। তার নেতৃত্বে সেই সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য তহবিল গড়েছিলেন। পরে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপেও দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। বাংলাদেশ ফুটবল দলের এই প্রথম অধিনায়ক বার্ধক্যজনিত ও নানাবিধ রোগে আজ রবিবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাধীন বাংলা ফুটবল দলে সহ-অধিনায়ক হিসেবে জাকারিয়া পিন্টুর সঙ্গী ছিলেন প্রতাপ শঙ্কর হাজরা। দুজনেই খেলেছেন মোহামেডান ক্লাবে। তাদের সম্পর্ক ৬০ বছরের অধিক সময়ের। সম্পর্কের সেই টানেই অসুস্থ পিন্টুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রতাপ। ৮১ বছরের পিন্টুর শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘পিন্টু ভাই বেশ অসুস্থ। হৃদযন্ত্র, কিডনি, লিভারে সমস্যা রয়েছে। পিন্টু ভাইয়ের পরিবার দোয়াপ্রার্থী।’

ষাট-সত্তরের দশকে মোহামেডানের জার্সিতে মাঠ কাঁপিয়ে বেড়িয়েছেন জাকারিয়া পিন্টু। বৈষম্যের শিকার হয়েও খেলেছেন পাকিস্তান ফুটবল দলে। স্বাধীনতা লাভের পর প্রথম বাংলাদেশ দলের নেতৃত্বের গুরুভারও ছিল তার কাঁধেই। মাঠের খেলার সঙ্গে সম্পর্ক চুকিয়ে মোহামেডান ক্লাব ও ফেডারেশনে নানা দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন কিংবদন্তি এই ফুটবলার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা