× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগান সিরিজ

বিসিবি চাইলে অধিনায়ক হতে ইচ্ছুক তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ০৩:২৪ এএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৫:৩৪ পিএম

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

আফগান সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই দল দিয়েছে বিসিবি। তবে সবার ধারণা ছিল, এই সিরিজের আগে টাইগাররা পাবে নতুন অধিনায়ক। শান্তকে দীর্ঘ দিন নেতৃত্বে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ওয়ানডে ও টেস্ট দলের জন্য একই অধিনায়ক রেখে, টি-টোয়েন্টিতে ভিন্ন অধিনায়ক রাখার পথে হাঁটতে পারে বিসিবি। 

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে তারকা এ পেসার মুখোমুখি হন গণমাধ্যমের। তাসকিনকেও উত্তর দিতে হলো অধিনায়কত্ব প্রসঙ্গে। নেতৃত্ব নিয়ে বিমানবন্দরে আজ শনিবার তাসকিন বলেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্ত। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’

পরে তাসকিন কথা বলেন আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে। তাসকিনের বিশ্বাস, আফগানিস্তানের বিরুদ্ধে ভালো করবে লাল-সবুজের প্রতিনিধিরা, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেটের উইকেটে জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে। সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে তাওহীদ হৃদয় বলেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা