× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ০৪:১২ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ০৪:২০ এএম

নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ পরিচালকের সদস্যপদ বাতিল হয়েছে। বুধবার ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর করেছে বোর্ড। এই তালিকায় রয়েছে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও।

এর আগে তিনজন পরিচালক পদত্যাগ করেছেন। অন্যদিকে আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫ জন পরিচালকের পদ শূন্য হয়েছে।

বিসিবির গঠনতন্ত্র বলছে, কোনো পরিচালক বিনা নোটিশে টানা তিনটি সভায় উপস্থিত না থাকলে তার পরিচালক পদ বাতিল হয়ে যায়। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর বোর্ডের পরিচালনা পর্ষদের যে কয়েকটি সভা হয়েছে, তাতে অনেক পরিচালকই উপস্থিত ছিলেন না।

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে পরিচালনা পর্ষদের সদস্যপদ বাতিল হয়েছে ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল। পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা