প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১০:৫৯ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১১:২২ এএম
দাপুটে ছন্দে আছেন ভিনি। সংগৃহীত ছবি
মাঠে প্রায়ই বর্ণবাদী আচরণের শিকার হতে হয় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে। ২০০৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে বিপক্ষ ক্লাবের সমর্থকদের কাছ থেকে এমন আচরণের মুখোমুখি হয়ে আসছেন। আবারও বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন এ ব্রাজিলিয়ান তারকা। তবে এবার ভিনির বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারের দায়ে চার ব্যক্তিতে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।
এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। তবে ওই ঘটনা এখনকার নয়, ২৯ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল। ১-১ গোলে ড্র হওয়া সে ম্যাচ শুরুর আগে অ্যাটলেটিকোর বিপক্ষে লা লিগা তিনটি অভিযোগ করে। তারই ভিত্তিতে তদন্তের পর স্পেনের পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
সংবাদমাধ্যমটিকে পুলিশ জানায়, গ্রেপ্তার দর্শকরা (মেট্রোপলিটন) স্টেডিয়ামে গিয়ে ভিনিসিয়ুসকে লক্ষ করে বর্ণবাদী আচরণ করতে দর্শকদের প্ররোচিত করেছিলেন।