× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাবিথের প্যানেলে যাচ্ছেন তরফদার!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ২০:০২ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ২০:১৮ পিএম

তাবিথের প্যানেলে যাচ্ছেন তরফদার!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়নপত্র সংগ্রহের পর গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৬২ মনোনয়নের মধ্যে এদিন জমা পড়েছে মোট ৫২টি। সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন তাবিথ আউয়াল, এএফএম মিজানুর রহমান ও মোহাম্মদ শাহাদাত হোসেন জুবায়ের। তবে সব আকর্ষণ ছিল সিনিয়র সহসভাপতি পদ নিয়ে। এই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইমরুল হাসান ও তরফদার রুহুল আমীন।

মনোনয়ন জমা : মোট ৫২
সভাপতি ৩ জন
সিনিয়র সহসভাপতি ২ জন
সহসভাপতি ৭ জন
সদস্য ৪০ জন

মনোনয়নপত্র বিক্রির পর থেকেই নির্বাচন ঘিরে আলোচনা ইমরুল হাসান ও তরফদার রুহুল আমীনকে নিয়ে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করতে যাওয়া রুহুল আমীন। ওই ঘোষণার এক মাস পর প্রকাশ্যে এসে জানিয়েছেন প্যানেলের কথা। সভাপতি প্রার্থী তাবিথের সঙ্গে প্যানেল করতে যাচ্ছেন এবং ফুটবলের বৃহত্তর স্বার্থেই তিনি তাবিথকে সমর্থন দিচ্ছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় সাংবাদিকদের বলেন, ‘২০ তারিখ পর্যন্ত প্রত্যাহারের সময় আছে। এই সময়ের মধ্যে আমরা আমাদের প্যানেল তৈরি করব (তাবিথের সঙ্গে)। এ ব্যাপারে আমাদের আলোচনা অনেকদূর এগিয়ে গেছে। আলোচনা অব্যাহত আছে এবং তা চূড়ান্ত পর্যায়ে।’ প্যানেলের বিষয়ে অবশ্য তাবিথের কাছ থেকে কিছু জানা যায়নি।

সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত কেন সিনিয়র সহসভাপতি পদে নির্বাচনে এলেন- এমন এক প্রশ্নের উত্তরে রুহুল আমিন বলেছেন, ‘ফুটবলের উন্নয়নের জন্য, ফুটবলের বৃহত্তর স্বার্থে সবকিছু বিবেচনা করে আমি চিন্তা করেছি, আমাদের সঙ্গে যারা আছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, তাবিথ আউয়ালকে আমরা সভাপতি হিসেবে সমর্থন দিচ্ছি। ওই প্যানেলের সঙ্গেই আমি সিনিয়র সহসভাপতি পদে আমার পেপার জমা দিয়েছি।’ এরপর তিনি এটাও জানান যে, তাকে সিনিয়র সহসভাপতি পদে সাপোর্ট করবেন তাবিথ আউয়াল। এদিকে সিনিয়র সহসভাপতি পদে ফরম নেওয়া আরেকজন ছিলেন মোহাম্মদ মনির হোসেন। তবে নারায়ণগঞ্জের এই ফুটবল সংগঠক তার ফরম শেষ দিনেও জমা দেননি।

মঙ্গলবার সহসভাপতি পদে ফরম জমা দিয়েছেন সাতজন। তারা হলেনÑ মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক, মোহাম্মদ ইকবাল হোসেন। যদিও ফরম সংগ্রহ করেছিলেন ১২ জন। কিন্তু শেষ মুহূর্তে ফরম জমা দেননি সত্যজিত দাস রুপু, মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী, সায়েদ হাসান কানন, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও রশিদ সামিউল ইসলাম। তবে সত্যজিত দাস ও সামিউল ইসলাম সদস্য পদে ফরম জমা দিয়েছেন। সদস্য পদে ফরম তোলা ৪৩ জনের মধ্যে জমা দিয়েছেন ৪০ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা