× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির মাসসেরা কামিন্দু মেন্ডিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ২১:২৬ পিএম

আইসিসির মাসসেরা কামিন্দু মেন্ডিস

অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ছিলেন, স্বদেশি প্রবাথ জয়সুরিয়াও সংক্ষিপ্ত তালিকায় এসেছিলেন। সেপ্টেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে তিনের মাঝে সেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস। আজ সোমবার আইসিসি জানায়, গত মাসে তিনিই সেরা খেলোয়াড়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার ব্যাটিং অলরাউন্ডার।

সেপ্টেম্বর মাসে কামিন্দু চারটি টেস্ট খেলে করেন ৪৫১ রান। গড় ৯০.২০। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। সাদা পোশাকের ক্রিকেটের ইতিহাসে প্রথম আট টেস্টের প্রত্যেকটিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ডও গড়েন। কামিন্দু নিজের নামে গড়েছেন টেস্টের ৭৫ বছরের ইতিহাসে দ্রুততম ১০০০ রানের মাইলফলক। ৮ টেস্টের ১৩ ইনিংসে স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছোঁয়া কামিন্দুকেই সেরা মেনেছে আইসিসি।

কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কামিন্দু খেলেছিলেন অপরাজিত ১৮২ রানের ইনিংস। কামিন্দুর প্রতিপক্ষ হেড ও প্রবাথও সেপ্টেম্বরে ছিলেন দুর্দান্ত। নারী বিভাগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ট্যামি বিউমন্ড। ইংল্যান্ডের তারকা ট্যামিও এ নিয়ে দুবার হলেন মাসসেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা