× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সিরিজে ফিরলেন কামিন্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১০:৫৩ এএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১১:১৫ এএম

পাকিস্তান সিরিজে ফিরলেন কামিন্স

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যাতে অন্তর্ভুক্ত হয়েছেন প্যাট কামিন্স। মূলত ভারতের বিপক্ষে মর্যাদার বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রস্তুতি গ্রহণের জন্যই বিশ্বকাপজয়ী অধিনায়কের ফেরা। আর পিতৃত্বকালীন ছুটিতে থাকায় পাকিস্তানের সিরিজে দেখা যাবে না ট্রাভিস হেড ও মিচেল মার্শকে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্ট।

সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড নিয়ে দলটির প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই আমাদের শেষ ওয়ানডে সিরিজ। তাই স্কোয়াডে ভারসাম্য খুঁজে বের করার এটাই সুযোগ।’

আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর, অ্যাডিলেড ও পার্থে।

অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, অ্যারন হার্ডি, জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক, জশ ইংলিশ, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা