× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলে এখনও ক্ষুধার্ত রোনালদো : লেভা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১২:৫১ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৩:০৫ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

৩৯ বছর বয়সে সতীর্থরা অবসরে চলে গেছেন, তারা মাঠের ফুটবল ছেড়ে ক্যারিয়ার গড়েছেন অন্য কোথাও। কিন্তু এ বয়সে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও যেন চিরসবুজ তরুণ! গোলের দেখা পেতে হন্যে হয়ে খেলে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। প্রতিপক্ষের জালে বল জড়াতে পারলে এখনও বুনো উল্লাসে মেতে ওঠেন। আবার বিপরীত চিত্রও দেখা যায়। পেনাল্টি মিস করে শিশুর মতো কেঁদে বুক ভাসান।

চল্লিশের হাতছানি নিয়েও রোনালদো এখনও নিজেকে চাঙা রেখেছেন। এমন অসম্ভব কাজটা ঠিক কীভাবে সম্ভব করে যাচ্ছেন? এ নিয়েও ফুটবল অনুরাগীদের কৌতূহলের যেন শেষ নেই। রোনালদোর এমন দুর্দমনীয় রূপ নিয়ে আলাপ করেছেন রবার্ট লেভানডফস্কি। পোল্যান্ডের তারকা এ স্ট্রাইকার বলেন, ভালো খেলার ক্ষুধা সব সময়ই রোনালদোর সঙ্গে ছায়া হয়ে থাকে। ক্ষুধা সঙ্গী করে উচ্চাশা ছোঁয়ার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যান। সে চলার পথে এদিক-ওদিক হলেই নিজের ওপরই রেগে যান পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী। এ কারণে রোনালদো তারুণ্য পেছনে ফেললেও এখনও সোনালি সময়ের মতোই ফুটবল ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন।

শনিবার রাতে নেশনস লিগে পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামছে পোল্যান্ড। এ ম্যাচে রোনালদোকে মোকাবিলা করবেন বার্সেলোনার পোলিশ ফরোয়ার্ড লেভা। তার আগে সিআর সেভেনকে নিয়ে কথা বলেছেন বার্সার এ সুপারস্টার। রোনালদোর বর্ণিল ক্যারিয়ার নিয়ে লেভা বলেন, ‘ক্রিশ্চিয়ানো ইতিহাসের অনেক পাতাই লিখেছে। সে সব সময় তার আশপাশে যারা আছে, তাদের জন্য মানদণ্ডটা অনেক ওপরে তুলে দেয়। এটা এমন কিছু যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যদিও সেসব কিছু কিংবা প্রায় সবকিছু অর্জন করেছে। এখন তার বয়স ৩৯। ৪০ ছুঁইছুঁই। কিন্তু এটা স্পষ্ট যে এখনও তার ক্ষুধা আছে। যে রাগ এবং স্নায়ুচাপ সে দেখায়, সেটাই তার ক্ষুধার প্রমাণ দেয়।’

পর্তুগিজ মহাতারকা রোনালদোকে ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবেই অভিহিত করেছেন লেভা, ‘আমার মনে হয় তার মধ্যে যদি ক্রোধ না থাকত, তবে তাকে দেখে মনে হতো, সে শুধু খেলার জন্য খেলে যাচ্ছে। কিন্তু এখনও তার মধ্যে ক্ষুধা আছে। আর শারীরিকভাবেও সে খুব ভালো অবস্থায় আছে বলে মনে হয়। এর অর্থ হচ্ছে, সে যে পথ বেছে নিয়েছে সেটা সফল। বয়স যেমনই হোক না কেন, তার পরিসংখ্যান বেড়েই চলেছে। তবে তার ব্যাপারটা ব্যতিক্রম। তার মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত কমই পাওয়া যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা