× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ বছরেই আন্তর্জাতিক মাস্টার হলেন নীড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১১:২৩ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১১:৫৮ এএম

১৫ বছরেই আন্তর্জাতিক মাস্টার হলেন নীড়

বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে পরাজিত করে এ যোগ্যতা অর্জন করেন ১৫ বছর বয়সি এ দাবাড়ু।

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন হয়। মনন রেজা নীড়ের রেটিং ইতোমধ্যে ২৪৫০। নীড়ের দুটি নর্ম আগেই ছিল। গতকাল ভারতের সাম্বিতের বিপক্ষে আট রাউন্ডে ৬ পয়েন্ট হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন তিনি। এর মাধ্যমে আন্তর্জাতিক মাস্টার হওয়ার সব শর্ত পূরণ করেছেন এ তরুণ।

নীড়ের মতো উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদও ১৫ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার টাইটেল পেয়েছিলেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার হারুনর রশীদ নীড়ের আন্তর্জাতিক মাস্টার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজকের (শুক্রবার) জয়ের ফলে নীড় আরেকটি নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার হয়েছে।’

এদিকে নীড়ের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের দাবায় আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল ৫-এ। তারা হলেন জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর, ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। এ পাঁচজনের মধ্যে ফাহাদ রহমানের একটি জিএম নর্ম আছে। ফাহাদও হাঙ্গেরির এ টুর্নামেন্ট খেলছেন। আজ শনিবার শেষ রাউন্ডে জিতলে ফাহাদের আরেকটি জিএম নর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাঙ্গেরির বুদাপেস্টে অলিম্পিয়াডে অংশ নিয়েছিল বাংলাদেশ। অলিম্পিয়াড শেষে বাংলাদেশের তিনজন পুরুষ ও দুজন নারী দাবাড়ু বুদাপেস্টেই নিজ খরচে তিনটি টুর্নামেন্ট খেলছেন। প্রথম টুর্নামেন্টে ওয়াদিফা আহমেদ মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। দ্বিতীয় টুর্নামেন্টে নীড় আন্তর্জাতিক মাস্টার হলেন। ফাহাদের জিএম নর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় টুর্নামেন্ট থেকে বাংলাদেশের দাবাড়ুদের নর্ম ও রেটিং বৃদ্ধির প্রত্যাশা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা