× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে করলেন রশিদ খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১৪:২৭ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১৪:৪৮ পিএম

বিয়ে করলেন রশিদ খান

ব্যাচেলর জীবনের ইতি ঘটালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ২৬ বর্ষী বিশ্বসেরা স্পিনারের সঙ্গে শুভ কাজ সেরেছেন আপন তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান। গতকাল দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেটের অনেক চেনা মুখ—মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।

বিয়ের অনুষ্ঠানে রশিদ ও তার ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’

জানা গেছে, পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তার তিন ভাই। তাদের বিয়ে উপলক্ষে ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। ছিল ব্যাপক খানাপিনার আয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা