× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতে বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৭:৩৪ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৮:০১ পিএম

আমিরাতে বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বদলে যায় বিশ্বকাপের ভেন্যু। বাংলাদেশের বদলে নারীদের এই মেগা ইভেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। 

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও স্কটল্যান্ডের মেয়েরা। তবে ব্যাটে-বলের লড়াই শুরুর আগে বিশ্বকাপের ভেন্যু ও আইসিসি অ্যাকাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। 

জানা গেছে, নারী বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিজ এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এসময় মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।

এদিকে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও এ খবর নিশ্চিত করা হয়। বিসিবি জানিয়েছে, 'বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা