নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ০৩:১৯ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ০৩:২০ এএম
ক্রিডেন্স ক্রিকেট ম্যানিয়া’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে নারী ক্রিকেট দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ক্রিকেটপ্রেমীদের এ উত্তেজনাকে বাড়িয়ে তুলতে এবং দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের সত্যিকার অভিজ্ঞতা নিশ্চিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধনে মঙ্গলবার রাজধানীর গুলশান-১-এ অবস্থিত টাইগার্স ডেন-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। আয়োজিত অনুষ্ঠানে একই সঙ্গে পুরুষ দলের সাফল্য উদযাপনেও সংক্ষিপ্ত পরিসরে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শুরু হওয়া ‘ক্রিডেন্স ক্রিকেট ম্যানিয়া’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির চালু করা ‘বিশ্বকাপ আনো’ ক্যাম্পেইনের শুরু ঘোষণা করা হয়। ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সকল মুহূর্ত টফিতে লাইভ উপভোগ করতে পারবেন এবং এর পাশাপাশি কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারবেন দুবাই ভ্রমণের সুযোগ। কুইজ প্রতিযোগিতায় সেরা ১০ জন বিজয়ী জিতে নেবেন দুবাই ট্রিপ। টফিতে খেলা দেখতে এবং কুইজে অংশ নিয়ে পুরস্কার জিততে গ্রাহকদের ৫০ টাকা বা তার বেশি মূল্যের টফি সাবস্ক্রিপশন নিতে হবে অথবা তাদের যেকোনো সক্রিয় বাংলালিংক ডেটা প্যাক থাকতে হবে। বিজয়ীরা পাবেন দুবাই ভ্রমণের টিকিট এবং সেখানে দুই দিনের থাকার সুবিধা। এক্ষেত্রে ডিসেম্বর মাসের ক্যাম্পেইনের শর্ত প্রযোজ্য হবে।