× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতৃত্ব ছাড়লেন বাবর, অধিনায়ক হওয়ার দৌড়ে রিজওয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৩:৩০ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৪:৫২ পিএম

বাবর আজম

বাবর আজম

গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছেন বাবর আজম। সে গুঞ্জনটাই এবার সত্যি হলো। নিজে থেকেই পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বাবর। দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার এক বছরের কম সময়ের মধ্যে নেতৃত্ব ছাড়লেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটার। সমাজমাধ্যমে বাবর জানান, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে বাবর বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন। বাবর লিখেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি।’

অধিনায়কত্ব ছাড়ার জন্য বাবরের ব্যাখ্যা এমন, ‘দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়। কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’

বাবরের উত্তরসূরি হিসেবে আলোচনা চলছে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছেন বাবর। সবশেষ ওয়ানডে চ্যাম্পিয়নস কাপে অবশ্য নিজ দলের নেতৃত্বে ছিলেন না। সাম্প্রতিক সময়ে হাতের ব্যাটও তার কথা শুনছে না। পাকিস্তান দলের পারফরম্যান্সটাও হচ্ছে না ভালো। ফর্ম আর পরিস্থিতি বিবেচনায় রিজওয়ানই অধিনায়ক হওয়ার দৌড়ে এখন এগিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা