× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে আলিফের রৌপ্য জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৪ পিএম

বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ; ফাইল ছবি

বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ; ফাইল ছবি

এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জয় থেকে একধাপ পিছিয়ে ছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। রিকার্ভ এককের ফাইনালে তার প্রতিপক্ষ ছিল স্বাগতিক চীনা তাইপের আর্চার হুয়াং লি-চেং। লড়াই পাল্টা লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৬-৫ সেট পয়েন্টে হেরে রুপা জিতেছেন আলিফ। 

অবশ্য শুরুটা বেশ ভালোই করেছিলেন আলিফ। প্রথম সেট জিতে এগিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান হুয়াং লি-চেং। টান টান উত্তেজনায় মোড়ানো তৃতীয় সেট হয় ড্র। পরের দুই সেটেও সমানে সমান লড়াই। শেষ পর্যন্ত এক শটের লড়াইয়ে হেরে রুপা পেলেন আলিফ। 

পাঁচ সেটে গড়ানো লড়াই শেষ হয়েছিল ২৮-২৭, ২৬-২৭, ২৮-২৮, ২৮-২৯ ও ২৭-২৩ ব্যবধানে; অর্থাৎ ৫-৫ পয়েন্টের সমতায়। পদক নির্ধারণী শটে ১০ স্কোর গড়েন লি-চেং। আলিফ স্কোর করেন ৯। তাতে বাংলাদেশের আর্চারের সোনা জয়ের আশা ভঙ্গ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা