× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৬ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ পিএম

সিনিয়র সাংবাদিক অঘোর মন্ডল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সংগৃহীত ছবি

সিনিয়র সাংবাদিক অঘোর মন্ডল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সংগৃহীত ছবি

ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক অঘোর মন্ডল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাত্র ৫৮ বছর বয়সে বুধবার মৃত্যুবরণ করেছেন তিনি। 

আগস্টের শুরু থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন গণমাধ্যমে অতি পরিচিত মুখ অঘোর মন্ডল। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে খানিকটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। এরপর সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে। সপ্তাহ দুয়েক আগে অঘোর মন্ডলকে আইসিইউতেই দেওয়া হয় লাইফ সাপোর্ট। ওই অবস্থাতেই বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন তিনি। 

তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন অঘোর মন্ডল। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর ভোরের কাগজে ছিলেন। দেশের এখনকার প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি সম্প্রচার মাধ্যমে যোগ দেন। চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজে কাজ করেছেন অনেকদিন। সর্বশেষ এটিএন নিউজে মাল্টিমিডিয়ার দায়িত্বে ছিলেন। 

অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার চিকিৎসা ও পরিবারের পাশে সার্বক্ষণিক ছিল স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা