× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন শান্তদের ফিল্ডিং সাজিয়েছিলেন, জানালেন পান্ত নিজেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭ পিএম

সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন পান্ত। টাইগারদের বেশ ভুগিয়েছেন ব্যাট হাতে৷

সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন পান্ত। টাইগারদের বেশ ভুগিয়েছেন ব্যাট হাতে৷

চেন্নাই টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ফিল্ডিং সেটাপ নিজেই ঠিক করে দিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাভাবিকভাবেই ব্যাপক আকারে চর্চিত হয়েছে বিষয়টি। 

পান্ত যখন এমন ঘটনা ঘটিয়েছেন, তখন বোলিং আক্রমণে এসেছিলেন তাসকিন আহমেদ। তাসকিনও ফিল্ডিং সেটাপেই মনোযোগী ছিলেন। সেসময় অফ সাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে পান্ত হাত দিয়ে মিডউইকেটের দিকে ইশারা করে বলে ফেলেন, ‘আরে ভাই, এদিকে একজন আসো। এদিকে। ফিল্ডার কম আছে।’

গতকাল ম্যাচ শেষ হওয়ার পর ভারতের ধারাভাষ্যকার সাবা করিম পান্তকে কাছে পেয়ে সেই ঘটনা মনে করিয়ে দেন। ভারতীয় ধারাভাষ্যকারের প্রশ্ন, সে সময় বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন? শান্ত নাকি পান্ত? 

প্রশ্ন শুনে খানিক হেসে পান্ত জানান এমন কাণ্ডের কারণ, ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে তখন ফিল্ডার ছিল না। এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল। আমি তাই বললাম, ওখানে একজন ফিল্ডার দাও।’

ফিল্ডিং সাজিয়ে অবশ্য লাভ হয়নি। টেস্টে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন পান্ত। দীর্ঘদিন পর সাদা পোশাকের ফেরা রাঙিয়েছেন সেঞ্চুরিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা