চেন্নাই টেস্টে হার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৫ পিএম
চেন্নাই টেস্ট হারের জন্য শুধু ব্যাটারদের নয়, বোলারদেরও দায় দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটারদের ভুল থেকে শিক্ষা নেয়ার দিকে তিনি জোর দেন।
ইতিবাচক দিক খুঁজতে গেলে বলা যায়, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের প্রথম ২-৩ ঘণ্টার দারুণ বোলিং। বাকিটা সময় অবশ্য তারা ছিলেন বিবর্ণ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাই বোলারদেরও পরাজয়ের দায় দিলেন ফাহিম।
তিনি বলেন, ‘প্রথম দিন তৃতীয় সেশনে উইকেট পাইনি ঠিক আছে। কিন্তু যে পরিমাণ রান আমরা দিয়েছি, সেটা আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। অভিজ্ঞতা অর্জন আমি বলবো এরকম দলের বিরুদ্ধে ওদের ঘরের মাটিতে খেলা।’
প্রথম দিন ভারত ৪৮ ওভারে ৬ উইকেটে ১৭৬ নিয়ে চা বিরতিতে যায়। এরপর শেষ সেশনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা বাইশ গজে দাপট দেখান। ৩২ ওভারে তারা ওয়ানডে মেজাজে ব্যাটিং করে তুলে নেন ১৬৩ রান, খেলার নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ।