× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকার পর্যবেক্ষণ দল এখন ঢাকায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৫ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৭ পিএম

দক্ষিণ আফ্রিকার পর্যবেক্ষক দল

দক্ষিণ আফ্রিকার পর্যবেক্ষক দল

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের হওয়ার কথা দুই টেস্টের সিরিজ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনও নিশ্চিত করা যায় সিরিজের সময়সূচি। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এই সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 

আফ্রিকার দলটি পূর্বনির্ধারিত সময়ে ঢাকা সফরে আসবে কিনা- সেটাই এখনও নিশ্চিত হয়নি। এই ডামাডোলের মাঝে আজ শনিবার বাংলাদেশে এসেছেন দক্ষিণ আফ্রিকার তিন সদস্যের পর্যবেক্ষক দল। বিকাল ৫টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তিন জনের পর্যবেক্ষণ দলে রয়েছেন আফ্রিকা ক্রিকেট বোর্ডের অপারেশন্স ম্যানেজারও। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে যাবেন তারা। পরে সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শন করবে প্রোটিয়া দলটি। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। টেস্ট ম্যাচ দুটির ভেন্যুও প্রায় চূড়ান্ত হয়ে আছে। বিসিবি অবশ্য আগেই জানিয়ে রেখেছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজন করতে চায় দুটি টেস্টের সিরিজ। প্রোটিয়াদের পর্যবেক্ষক দলের এই সফর শেষেই চূড়ান্ত হবে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে কিনা।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় আইসিসি। এ কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সফরে আসতে অনীহা প্রকাশ করে। পরে অবশ্য নিরাপত্তাজনিত শঙ্কা দূর হয়ে গেছে তাদের। সিরিজের দুই টেস্ট ২৯ অক্টোবর ও ৩ নভেম্বর হওয়ার কথা রয়েছে।

সিরিজের আগে রুটিন ওয়ার্ক হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ শনিবার মিরপুর হোম অব ক্রিকেট পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। তাদের সঙ্গে পুলিশ, র‌্যাব এবং অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। পুরো স্টেডিয়াম এরিয়া পরিদর্শন করেন তারা। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, একাডেমি মাঠ, আউটার ফ্যাসিলিটিজ এবং বিভিন্ন গ্যালারিতে ঢু মারেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা