× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসানের প্রশংসায় মাঞ্জরেকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৪ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৪ পিএম

হাসানের বোলিংয়ে মজেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার; ছবি: আ. ই. আলীম, চেন্নাই থেকে

হাসানের বোলিংয়ে মজেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার; ছবি: আ. ই. আলীম, চেন্নাই থেকে

বাংলাদেশের পেস বোলিং ইউনিটের নতুন সেনসেশন হাসান মাহমুদ। ডানহাতি এই পেসার পরপর দুই টেস্ট সিরিজে পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন। এবার চেন্নাইয়ে ভারতের বিপক্ষে পেলেন ফাইফারের দেখা। এই দুই দেশের মাটিতে হাসানের পাঁচ উইকেটই যে কোনো বাংলাদেশি পেসারদের সেরা বোলিং ফিগার। তাই হাসানের বোলিংয়ে মজেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।

হাসানের বোলিংয়ের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ধারাভাষ্যকার মাঞ্জরেকার লিখেছেন, ‘হাসান মাহমুদকে প্রথমবার এশিয়া কাপের সময় দেখেছি। আমার কাছে তাকে বিশেষ একজন মনে হয়েছে। বোলার হিসেবে সে শক্তিশালী, নিখুঁত। সে এমন এক লাইনে বল করে, যা টেস্টের এই যুগে তাকে অনেক উইকেট এনে দেবে। ওপরের সবকিছু (কথাগুলো) অটুট রাখতে হলে তাকে কখনোই গতি কমানো যাবে না। তার জন্য শুভকামনা!’

গতকাল বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই রোহিত শর্মা, গুবমান গিল ও বিরাট কোহলিকে আউট করে ভারতের ব্যাটিং ভিত নাড়িয়ে দিয়েছিলেন হাসান। দ্বিতীয় সেশনে ফেরান ঋষভ পন্তকেও। এরপর ভারত ঘুরে দাঁড়ায় অশ্বিন-জাদেজার জুটিতে। আজ দ্বিতীয় দিনে যশপ্রীত বুমরাকে আউট করে পাঁচ উইকেট পূরণ করেন ২৪ বছর বয়সী এই পেসার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা