× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখতে বিশাল এলইডি স্ক্রিন

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ০৭:৫৬ এএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৩:৩৯ পিএম

ফেনীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখতে বিশাল এলইডি স্ক্রিন বসানো হয়েছে। ছবি : প্রবা

ফেনীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখতে বিশাল এলইডি স্ক্রিন বসানো হয়েছে। ছবি : প্রবা

কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশের আনাচে-কানাচে। ঢেউ লেগেছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। ভক্তদের উন্মাদনা রাঙাতে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য চলছে নানা আয়োজন। বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বহু জায়গায়।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বড় পর্দায় দেখার মজাই তো আলাদা! তাই ফেনী জেলা পুরাতন কারাগারের সামনে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে বসানো হয়েছে ২৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বিশাল আকারের এলইডি স্ক্রিন।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে স্থাপিত বিশাল আকারের স্ক্রিনে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। এ ছাড়া ফেনীর গ্রামগঞ্জে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছেন ফুটবলপ্রেমীরা। গ্রামের বাজারে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপের খেলা উপভোগ করার ব্যবস্থা করেছেন ক্রীড়ামোদীরা।

এর আগে নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে ফেনীতে ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে র‍্যালি করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশাল আনন্দ র‍্যালি হবে। র‍্যালিতে ভূরিভোজনসহ নানা আয়োজন থাকবে।

খেলোয়াড়দের ছবি, প্ল্যাকার্ড হাতে নিয়ে শনিবার বিকালে ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে আর্জেন্টিনার কয়েক হাজার ভক্ত অংশ নেন।

ফেনীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখতে বিশাল এলইডি স্ক্রিন বসানো হয়েছে। ছবি : প্রবা

লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, ডিপল, দিবালাসহ সেরা খেলোয়াড়দের ছবি যুক্ত করে প্ল্যাকার্ড বানিয়ে তারা র‌্যালি করেন।

ফুটবলপ্রেমী মাইন উদ্দিন সুমন বলেন, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী একজন ক্রীড়ামোদী ব্যক্তি। তাই তিনি সব ফুটবল দলের সাপোর্টারদের জন্য বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন। এতে সবাই ঐক্যবদ্ধভাবে খেলা উপভোগ করবেন।

খেলা দেখতে আসা সাঈদ রিমন বলেন, বড় পর্দায় খেলা দেখায় কী যে আনন্দ তা ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হয় যেন গ্যালারিতে বসে খেলা দেখছি। এ আয়োজনের জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয়।

আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা তার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়েছেন। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে এ আনন্দ র‍্যালির আয়োজন করেছেন। এবার মেসির শেষ বিশ্বকাপ; তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। আর্জেন্টিনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বড় পর্দায় খেলা দেখা প্রসঙ্গে তিনি বলেন, সবাই মিলে বিশ্বকাপ খেলার আনন্দ উপভোগ করার মজাই আলাদা। এজন্য বড় পর্দায় খেলা দেখতে বিশাল এই এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। এর মাধ্যমে ফেনীর ফুটবলপ্রেমীরা একসঙ্গে বিশ্বকাপের খেলা উপভোগ করবেন। যার যার প্রিয় দলকে নিয়ে সবার আবেগ উত্তেজনা থাকবে, তবে সুশৃঙ্খলভাবে সবাই খেলা ও আনন্দ উপভোগ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা