× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ সেকেন্ডে গোল খেয়েও বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৯ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৫ পিএম

১৩ সেকেন্ডে গোল খেয়েও বড় জয়

মনোবল আর দৃঢ়তার উত্তম সংজ্ঞা কী হতে পারে। শনিবার দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ইতালি-ফ্রান্সের ম্যাচ যারা দেখেছেন তাদের কাছে এর সংজ্ঞা অনেকটাই স্পষ্ট, এদিন ম্যাচঘড়ির ১৩ সেকেন্ডে গোল হজম করেও ৩-১ ব্যবধানে জয় লাভ করেছে ইতালি। নেশন্স লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন ধাক্কায় রীতিমতো স্তব্ধ সমর্থকরা।

নিজেদের মাঠে ফেভারিট ভাবা হচ্ছিল ফ্রান্সকে। দারুণ শুরুও এনে দিয়েছিল স্বাগতিকরা। গ্যালারিতে দর্শকরা ঠিকঠাকভাবে বসার আগেই সফরকারীদের জালে বল জড়ান ব্র্যাডলি বার্কোলা। ফরাসি খেলোয়াড় হিসেবে দ্রুততম গোলের নজিরও গড়েন তিনি। অবিশ্বাস্য সূচনা পেয়েও সেই অগ্রগামিতা কাজে লাগাতে পারেনি ফ্রান্স। প্রথম গোল খাওয়ার পর কিছুটা থেমে যায় ইতালি। তবে ৩০ মিনিট পর সমতা ফেরান ফেডেরিকো দিমারকো। প্রথমার্ধ ১-১ ব্যবধানে শেষ হয়।

বিরতির পাঁচ মিনিট পর ইতালির স্কোর ২-১ করে দেন ডেভিড ফ্রাত্তেসি। আর ৭৪ মিনিটে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দেন রাসপাদোরি। শেষ পর্যন্ত ৩-১ গোলের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি কিলিয়ান এমবাপে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা