× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৬:৩১ পিএম

মুশফিকুর রহিম। সংগৃহীত ছবি

মুশফিকুর রহিম। সংগৃহীত ছবি

কাঁধে ব্যাথা পেয়ে মাঠ ছেড়েছন মুশফিকুর রহিম। পাকিস্তান ইনিংসের ৫৩তম ওভারে হাসান মাহমুদের বলে স্ট্রেট ড্রাইভ খেলেন মোহাম্মদ রিজওয়ান। মিডঅফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন; বল ধরতে গিয়েই আঘাত পেয়েছেন টাইগার দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিক। 

ব্যাথা পাওয়ার পর প্রথমে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মুশফিককে। তবে এক মিনিট পরই বুঝতে পারেন খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপেই মাঠ ছাড়তে হয় আগের টেস্টের এই নায়ককে। 

মাঠ থেকে মুশফিকের বিদায়ের পর অবশ্য দলকে স্বস্তি এনে দিয়েছেন সাকিব আল হাসান। তার বাঁহাতি স্পিনে ফেরান বাবর আজমকে। নিজের শক্তির ডেলিভারি আর্ম বলে বোকা বানিয়েছেন পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটারকে। সাকিবের করা ডেলিভারিটা বুঝতে পারেনি বাবর। বল আঘাত হানে তার প্যাডে। সাকিব আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার।

দুই বল পরই আরেকটি উইকেটের দেখা পেতে পারতেন সাকিব। আগা সালমানের ব্যাট ছুঁয়ে বল চলে যায় শর্ট লেগে দাঁড়ানো জাকিরের হাতে। তবে মিস করেন এই ফিল্ডার। তবু সেশনটা নিয়ে বাংলাদেশ তৃপ্তি পেতেই পারে। ৪ উইকেটের পতন ঘটেছে। এই রিপোর্ট লেখার সময় ৫৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে পাকিস্তান। সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছে যথাক্রমে ৪ ও ২২ রানে।

এর আগে দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই দলীয় সংগ্রহ এক শ পার করেছিল পাকিস্তান। কিন্তু বাংলাদেশ ফিরেছে এরপরেই। তৃতীয় ওভারে এসেছে প্রথম সাফল্য। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান ৫৭ রান করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তাকে ফেরান মেহেদি হাসান মিরাজ।

সাইম আইয়ুব খেলছিলেন টেস্ট ক্রিকেটের মেজাজ ধরেই। তাকে বড় শট খেলতে একপ্রকার ফাঁদেই ফেলেছিলেন মিরাজ। ক্রিজ ছেড়ে বেরিয়ে স্লগ করতে চেয়েছিলেন। তবে বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটা ব্যাটে আসেনি। বল উইকেটরক্ষক লিটনের হাতে যেতেই নিখুঁত স্ট্যাম্পিং। 

সৌদ শাকিল ফিরতে পারেন শূন্য রানেই। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ যায়। তবে তা মিস করেন মিরাজ। ২৮ বলে ১৬ রান করে এগোচ্ছিলেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার। তবে সেটাকে বাড়তে দেননি তাসকিন। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্ট্যাম্পে। তাসকিনের দিনের দ্বিতীয় শিকার হলেন এই ব্যাটার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা