× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৪:১২ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৪:২২ পিএম

ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন

দেশের রাজনৈতিক পট পরির্তনের পর সব সেক্টরে সংস্কারের হাওয়া লেগেছে। সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়াঙ্গনেও সংস্কারের যাত্রা শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের সব ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থার কার্যক্রমে সংস্কার প্রস্তাব দিতে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি দুই মাসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করবে।

পাঁচ সদস্যের সার্চ কমিটিতে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানাকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া বাকি চারজন হলেন সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল এবং ক্রীড়া সাংবাদিক এম. এম. কায়সার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ -এর আলোকে গঠিত সার্চ কমিটি বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর গঠনতন্ত্র, নির্বাচনপ্রক্রিয়া, প্রতিনিধি মনোনয়ন বা নির্বাচন, সার্বিক কর্মকাণ্ড ইত্যাদি সম্পর্কে পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশ করবে। এ ছাড়া ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কর্মকাণ্ডসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণসংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিশদ পর্যালোচনা করে সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।

সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ক্রীড়া-১) এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা