প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ২২:০৭ পিএম
সাফ জয়ের পুরস্কার পেলেন মিরাজুল-রাব্বী। জাতীয় দলে ডাক পেয়েছেন দু্জনেই। ছবি : বাফুফে
আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য গত ২৪ আগস্ট ১৪ জনের প্রাথমিক একটা দল দিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। আজ দেশটির উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে বৃহস্পতিবার ২৩ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছেন জামাল ভূঁইয়াদের প্রধান কোচ। দলে চমক হিসেবে আছেন বয়সভিত্তিক সাফজয়ী দলের মোট চারজন খেলোয়াড়Ñ মিডফিল্ডার মিরাজুল ইসলাম, শাকিল আহাদ তপু, চন্দন রায় ও ফরোয়ার্ড রাব্বী হোসেন রাহুল।
গতকালই সাফের শিরোপা নিয়ে নেপাল থেকে দেশে ফিরেছেন সাফজয়ীরা। এবার জাতীয় দলে জায়গা পেলেন তারা। এ ছাড়া লিগে দল না পাওয়া জামালকে আগেই প্রাথমিক দলে রাখা হয়েছিল। ২৩ সদস্যের দলে আছেন যারা- ডিফেন্ডার : তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, সাকিল হোসেন, শাকিল আহাদ তপু।
মিডফিল্ডার : সাহেল রানা, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমান জনি।
ফরোয়ার্ড : রাকিব হোসেন, শেখ মোরছালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাব্বী হোসেন রাহুল।
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন।