× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরে মালান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১৬:৪৯ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১৭:১৪ পিএম

অবসরে মালান

বয়স ৩৭ বছর। চাইলে আরও কিছু বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতেন। সেই শক্তি-সামর্থ্যও ছিল ডেভিড মালানের। কিন্তু হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের হয়ে ২০২২ বিশ্বকাপ জয়ী এ ব্যাটার।  এর পেছনে অবশ্য লুকায়িত আছে রাগ-অভিমান। ইংলিশদের জার্সিতে পর্যাপ্ত সুযোগ পাচ্ছিলেন না, সম্প্রতি এমন অভিযোগ তুলেছিলেন মালান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর দেশের হয়ে আর খেলা হয়নি তার।

ইংল্যান্ডের জার্সিতে ২২টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন মালান।  তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে তার। ইংলিশদের হয়ে এই কীর্তি রয়েছে কেবল জশ বাটলারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে দল থেকে বাদ পড়ার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মালানের টেস্টে ১টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি রয়েছে। ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ১৬টি রয়েছে তার।

মালান ২০২০ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। পরের বছর মার্চে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। এমন সব দারুণ কীর্তি থাকার পরও হুট করে অবসর নেন তিনি। বিদায় বেলায় অবশ্য অভিষেক স্মরণ করেছেন। বলেছেন, ‘আমি খুবই ভাগ্যবান। কারণ, ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে খেলার সুযোগ পেয়েছি।’ মালান  আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এটা বলতে পারি, আমি সত্যিই খুশি।’

জাতীয় দলকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন এই ক্রিকেটার। দ্য হান্ড্রেডে নিয়মিতই খেলছেন মালান। এর আগে এসএ২০ এর দল সানরাইজার্স ইস্টার্ন কেইপের হয়ে জিতেছেন শিরোপা। পিএসএলে মুলতান সুলতান্স এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মালানের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা