× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরুষের পর নারী ইভেন্টেও পদক জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ২১:৫১ পিএম

হেনরি ফিল্ডম্যান (সবার বাঁয়ে)

হেনরি ফিল্ডম্যান (সবার বাঁয়ে)

নাম তার হেনরি ফিল্ডম্যান। অলিম্পিক ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে পুরুষ এবং মহিলাদের ইভেন্টে পদক জিতলেন এই ব্রিটিশ অ্যাথলেট। সর্বশেষ টোকিও অলিম্পিকে রোয়িংয়ে পুরুষদের বিভাগে পদক জিতেছিলেন ফিল্ডম্যান। চলতি প্যারিস আসরে পদক জিতলেন নারী বিভাগে। গত আসরের মতো এবারেও রোয়িংয়ের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে ব্রিটেন। 

রোয়িংয়ের বাইলজ অনুযায়ী, নারী দলের সঙ্গে কক্স হিসেবে থাকতে পারেন পুরুষ। আবার পুরুষদের দলেও কক্স হিসেবে থাকতে পারেন কোনো মহিলা। কক্সের ভূমিকা অনেকটা মেন্টরের মতো। বোট কোন দিকে যাবে, তা নিয়ন্ত্রণ করেন কক্স। সব কথার এককথা, বোটের গতিমুখ নির্ধারণ করে দেন কক্স। দলের সদস্যদের অলিখিত নেতৃত্বের দায়িত্ব থাকে তার কাঁধে। 

এবার ব্রিটেনের মহিলাদের আটজনের রোয়িং দলের কক্স হিসেবে ছিলেন ফিল্ডম্যান। শনিবার ব্রিটেনের এই দল ব্রোঞ্জ জিতেছে। সেইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ফিল্ডম্যান। গত টোকিও অলিম্পিক্সে ব্রিটেনের পুরুষ দলের কক্স হিসেবে ছিলেন ফিল্ডম্যান। সেই ইভেন্টেও ব্রোঞ্জ পেয়েছিল ব্রিটেন। অলিম্পিক্স ইতিহাসে এমন দৃষ্টান্ত আর একটিও নাই। 

২০১৬ সালের রিও অলিম্পিক্সের পর নিয়ম পরিবর্তন করে ওয়ার্ল্ড রোয়িং। লিঙ্গ বৈষম্যের অবসান ঘটাতে কক্স নিয়মের পরিবর্তন করা হয়। নতুন নিয়মে বলা হয়, পুরুষ দলের কক্স হিসেবে মহিলারা থাকতে পারবেন। মহিলা দলের কক্স হিসেবে থাকতে পারবেন পুরুষেরা। প্যারিস অলিম্পিকে নতুন নিয়মের সুযোগ খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে ব্রিটিশ রোয়িং দল।নারী রোয়িংয়ে স্বর্ণ জিতেছে রোমানিয়া। আর রুপা পেয়েছে কানাডা।

আট দলের এই নারী দল সামনে আরও সাফল্য পাবে- এমন আশাবাদ ৩৬ বছর বয়সি ফিল্ডম্যান। ইতিহাস গড়ার পর বলেন, রোয়িংয়ে আমাদের হাতে দুটো অলিম্পিক পদক। তবে আমি মনে করি, এটা আমাদের শুরু। সামনে এই নারী দল আরও বড় সাফল্য নিয়ে আসবে। 

ফিল্ডম্যানকে মনে করা হয় ব্রিটেনের সেরা কক্স। এই জায়গাটিতে অভিজ্ঞতা ও দক্ষতায় নিজেকে অনন্য উচ্চতায় তুলে এনেছেন এই রোয়ার। আর এটাকেই কাজে লাগিয়েছে ব্রিটেন। 

ফিল্ডম্যানের এই ব্যতিক্রমী অর্জন এমন একটা সময়ে যখন এবারের প্যারিস অলিম্পিকে আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ নারী না পুরুষ এই বিতর্ক তুঙ্গে। নারী বক্সিংয়ে তার বিপক্ষে রিংয়ে নেমে মাত্র ৪৬ সেকেন্ড পরই খেলতে অস্বীকৃতি জানান ইতালিয়ান নারী বক্সার অ্যাঞ্জেলা কারিনা। খেলিফ নারী নন পুরুষÑ এমন অভিযোগ তোলেন কারিনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা