× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকার সেরা দলে আর্জেন্টিনার আধিপত্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১১:৪৫ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১১:৪৯ এএম

কোপা আমেরিকার সেরা দলে আর্জেন্টিনার আধিপত্য

টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে কোপা আমেরিকা। এতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আধিপত্য। লিওনেল মেসিসহ দলে রয়েছেন পাঁচজন আর্জেন্টাইন, রানার্সআপ কলম্বিয়ার আছেন দুজন। ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের আছেন একজন করে ফুটবলার।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশের আক্রমণভাগে তিনজনের মধ্যে দুজনই আর্জেন্টাইন—লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ। মেসি গোল করেছেন একটি, মার্টিনেজের গোলসংখ্যা ৫টি। এ বিভাগে আছেন ব্রাজিলের রাফিনিয়া।

মাঝমাঠের খেলোয়াড় হিসেবে আছেন টুর্নামেন্ট সেরা জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার অধিনায়ক ১ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। মিড ফিল্ডে আরো আছেন উরুগুয়ের মানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো ডি পল। 

রক্ষণে চার ডিফেন্ডারের তালিকায় আছেন কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনস্টন ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরোর। গোলকিপার হিসেবে জায়গা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার এই গোলকিপার পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে সেভ করেন দুটি শট।  টুর্নামেন্টসেরা গোলকিপার হয়েছিলেন তিনি।

কোপা আমেরিকার একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), পিয়েরো হিনকাপি (ইকুয়েডর), জেমস রদ্রিগেজ (কলম্বিয়া), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা)।

প্রসঙ্গত: গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলা কোপা আমেরিকার ৪৮তম আসরে অংশ নেয় ১৬টি দল। ৩২ ম্যাচের টুর্নামেন্টে ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে ১৬তম বারের মতো মহাদেশসেরার ট্রফি জেতে আর্জেন্টিনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা