প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪ ২০:৪৬ পিএম
ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসিতে ঋতুপর্ণাসহ ডাক পেয়েছেন চারজন।
বিশ্বের বিভিন্ন ক্লাব থেকে ডাক পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ভারতের কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ও মালদ্বীপের ক্লাবে খেলেছেন সাবিনা খাতুন ও সানজিদা আক্তাররা। সেই ধারাবাহিকতায় এবার ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসিতে ডাক পেয়েছেন বাংলাদেশের চার ফুটবলার- সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।
চলতি মাসে প্রথমবারের মতো শুরু
হওয়া এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলছে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি। ক্লাবের
শক্তি ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে চারজন খেলোয়াড় চেয়েছিল ভুটানের
ক্লাব কর্তৃপক্ষ।
বাফুফে তাতে রাজি হয়ে অনুমতি
দিয়েছে। এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ ছিল বাংলাদেশের নারী লিগের চ্যাম্পিয়ন
দলেরও। কিন্তু বাংলাদেশের নারী লিগ অপেশাদার, এই অজুহাত দিয়ে সুযোগটা নেয়নি বাফুফে।
‘ডি’ গ্রুপে রয়েল থিম্পু কলেজ
এফসির প্রথম ম্যাচ ইরানের বাম খাতুনের বিপক্ষে। ২৫ আগস্ট মাঠে গড়াবে ম্যাচটি। দ্বিতীয়
ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকংয়ের কিতচে স্পোর্টস ক্লাব।