× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণবাদী গান গেয়ে ক্ষমা চাইলেন এনজো, তবুও ফিফা নেমেছে তদন্তে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১৪:১৯ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৪ ১৪:২৫ পিএম

এনজো ফার্নান্দেজ

এনজো ফার্নান্দেজ

গত রবিবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মাঝমাঠের তারকা এনজো ফার্নান্দেজ লাইভে আসেন। সেখানে টিম বাসে সতীর্থদের সঙ্গে তাকে বর্ণবাদী গান গাইতে দেখা গেছে। ফুটবলাররা বর্ণবাদী গান গাওয়া শুরু করতেই লাইভ বন্ধ করে দেন ফার্নান্দেজ। 

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ফরাসি খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী গান বেঁধেছিল আর্জেন্টিনার সমর্থকরা। কোপা আমেরিকা জয়ের পর ফার্নান্দেজ ও তার সতীর্থরা টিম বাসে গেয়েছেন সেই ওই গান। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই মূলত গাওয়া হয় এই গান। যেখানে জুড়ে দেওয়া হয়েছে বর্ণবাদী মন্তব্য। 

ফ্রান্সের ফুটবলারদের নিয়ে খুবই অপমানজনক ও বর্ণবাদী ভাষায় গাওয়া হয়েছে সেই গান। আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদী গান গাওয়ার অভিযোগ উঠায়, এ নিয়ে তদন্তে নেমেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ঘটনার তদন্ত শুরু করা নিয়ে ফিফার এক মুখপাত্র বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্বন্ধে অবগত আছে ফিফা এবং এ ঘটনার তদন্ত করা হচ্ছে। খেলোয়াড়, সমর্থক কিংবা অফিশিয়ালদের যেকোনো প্রকার বৈষম্যমূলক আচরণের কঠোর নিন্দা জানাচ্ছে ফিফা।’

এ ঘটনায় ফার্নান্দেজ কে ক্ষমা চাইতে বলেছে তার ক্লাব চেলসি। ফার্নান্দেজ যদিও এরই মধ্যে ক্ষমা চেয়েছেন। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণকে অগ্রহণযোগ্য বলে মনে করে চেলসি। খেলোয়াড়ের ক্ষমা চাওয়াকে আমরা প্রশংসার চোখে দেখি এবং এটাকে সচেতন করে তোলার সুযোগ হিসেবে দেখা হবে।’

ফার্নান্দেজ ক্ষমা চেয়ে বলেছেন, ‘এ গানে অত্যন্ত অপমানজনক ভাষা আছে এবং এসব শব্দ ব্যবহারের কোনো অজুহাতই নেই। সব ধরনের বৈষম্যের বিপক্ষে আমি। কোপা আমেরিকা উদ্‌যাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলাম বলে ক্ষমা চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা