× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেরেননি মেসি

দেশে ফিরে জয় উদযাপন আর্জেন্টিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ২০:১৩ পিএম

দেশে ফিরে জয় উদযাপন আর্জেন্টিনার

আগের দিন কোপা আমেরিকার আরেকটি শিরোপা জয়ের পর আনন্দে ভাসে আর্জেন্টিনার হাজার হাজার মানুষ। দেশটির সেই আনন্দ উৎসব আরও বেড়ে গেছে, কারণ ট্রফি নিয়ে বুয়েন্স এইরেসে ফিরেছে দল। যদিও ঐতিহাসিক মুহূর্তটি লিওনেল মেসিকে ছাড়াই পার করতে হয়েছে সবাইকে। ফাইনালের দিন গোড়ালির ইনজুরিতে পড়ায় মিয়ামিতেই থেকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন মেসি। কিন্তু খেলার মাঝপথে চোট পান তিনি। অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামি তারকা। আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কোপা আমেরিকার শিরোপা নিয়ে দেশে ফেরে দলটি। ফাইনালের পর নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মেসি লেখেন, ‘প্রথমেই সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, বার্তা পাঠানো এবং শুভকামনা জানানোর জন্য। আমি ভালো আছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আশা করছি শিগগির মাঠে ফিরতে পারব এবং আমি যেটা করতে সবচেয়ে বেশি পছন্দ করি, তা উপভোগ করতে পারব। আমি খুশি, খুব খুশি, বিশেষ করে আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি। ফিদে (ডি মারিয়া) তার শেষ ম্যাচটি খেলেছে এবং আমাদের আরেকটি শিরোপা জিতিয়েছে।’

মেসি এরপর লিখেছেন, সতীর্থ নিকোলাস ওটামেন্ডিকে নিয়েও, তার (ওটামেন্ডি) মতো বা আমার মতো বয়সিরা বিশেষ আবেগ নিয়ে এবারের কোপা আমেরিকা উপভোগ করেছে, যারা এরই মধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলেছে এবং তরুণ খেলোয়াড়দের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে।’ বুয়েন্স এইরেসে উদযাপনে যোগ দিতে না পারা নিয়ে ইনস্টাগ্রাম বার্তায় মেসি তুলে ধরেছেন নিজের অনুভূতি, ‘আমরা একটি দল এবং একটি পরিবারও, অসাধারণ একটি দল। যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদÑ এই দলটির সমৃদ্ধ এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে।’

কোপার শিরোপা জয়ের পর এবারও বুয়েন্স এইরেসে নামে মানুষের ঢল। আর্জেন্টিনা যখন ফ্লোরিডায় শিরোপা উল্লাস করছিল, তখন দেশটির মানুষ তীব্র শীতের রাতেও পরিবার-পরিজন নিয়ে নেমে পড়েছিলেন রাস্তায়। স্লোগানে-স্লোগানে কাঁপিয়ে ছিলেন চারপাশ। এবার অবশ্য দেশের উদযাপনের সঙ্গী হতে পারেননি মেসি। তবে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় লাখো মানুষের সঙ্গে উদযাপনে উপস্থিত ছিলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 

এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে একমাত্র গোলটি করেন লাওতারো মার্তিনেজ। টানা দ্বিতীয়বার এই শিরোপা জিতে আর্জেন্টিনা নাম লেখায় রেকর্ডের পাতায়। সবচেয়ে বেশি ১৬ বার এই প্রতিযোগিতায় জেতা দল এখন আর্জেন্টিনা। ১৫ বার শিরোপা জেতার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড উরুগুয়ের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা