× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিনালিসিমায় কবে দেখা হচ্ছে মেসি-ইয়ামালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৭:৫৩ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৮:৫০ পিএম

ফিনালিসিমায় কবে দেখা হচ্ছে মেসি-ইয়ামালের

মিডিয়া তাকে দিয়ে বলাতে চেয়েছিল অনেক কিছুই। ‘কে সেরা’ প্রশ্নটি শুধুই যে উদ্ভ্রান্তের, এমনটি নয় বরং বিভ্রান্তেরও। লামিন ইয়ামালের সঙ্গে ডেবিড বেকহ্যাম, নেইমার জুনিয়র, এমনকী তুলনা করা হচ্ছিল লিওনেল মেসির। তবে কথার যুদ্ধে গাম্ভীর্যতা দেখানোর যে ব্যাপার তা ইতোমধ্যে দেখিয়েছেন স্প্যানিশ বিস্ময় বালক। তার উচ্চাশা অবশ্য একটু ছিল। মেসির সঙ্গে ফিনালিসিমা খেলতে চেয়েছিলেন ইয়ামাল। কোপা ও ইউরোর ফাইনালের আগে কাতালান একটি রেডিওতে ইয়ামাল বলেছিলেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফিনালিসিমা খেলতে পারব।’

ইয়ামালের স্বপ্ন পূরণ হয়েছে। দুই মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের ফয়সালায় জয়ী দল আর্জেন্টিনা ও স্পেন। ফাইনালের মঞ্চে এসে শিরোপার খুব কাছে গিয়েও স্বাদ নেওয়া হয়নি কলম্বিয়া ও ইংল্যান্ডের। ফলে আগামী ফাইনালিসিমায় দেখা হবে স্পেন-আর্জেন্টিনার। দেখা হবে মেসি ও ইয়ামেলের। এখন দেখার অপেক্ষায় কবে কখন অনুষ্ঠিত হবে উয়েফা ও কনমেবলের যৌথ আয়োজনের এই ম্যাচ। ইতোমধ্যেই এটা আয়োজনের সবুজ সংকেত পাওয়া গেছে। তবে কবে আয়োজন করা হবে সেটার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝিতে হবে ফিনালিসিমা। যুক্তরাষ্ট্র এবারের কোপা আমেরিকার ভেন্যু ছিল, ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজকও এই দেশ। আর বিশ্বকাপকেন্দ্রিক ভাবনার কারণে স্পেনও সেখানে খেলতে যেতে চাইতেই পারে।

আজ ১৬তম কোপা জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে ফিনালিসিমা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা কী হবে? আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ। দেশটার সঙ্গে আমার বিশেষ একটা বন্ধন আছে। আমি ওখানেই থাকি, কোচকেও (লুইস দে লা ফুয়েন্তে) চিনি। স্পেন ইউরো জেতায় আমি খুশি। আর আমাদের যদি (ফিনালিসিমা) খেলতে হয়, তাহলে আমি সমস্যাতেই পড়ব। কারণ, আমার পরিবার দুই ভাগ হয়ে যাবে। ওটা চমৎকার ম্যাচই হবে। কারণ দুটো দলই দুর্দান্ত ফর্মে আছে এবং একে অপরের চেয়ে ভিন্নভাবে খেলে।’

সর্বশেষ ২০২২ সালে ফিনালিসিমা খেলেছিল আর্জেন্টিনা ও ইতালি। ম্যাচটি হয়েছিল ইংল্যান্ডের ওয়েম্বলিতে। আর জয় লাভ করে আর্জেন্টিনা।

 

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা